Nabadhara
ঢাকাশনিবার , ৬ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিত্রাঙ্কন, বিতর্ক ও বৃক্ষ বিতরণে বরগুনায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

বরগুনা প্রতিনিধি
জুন ৬, ২০২৬ ৮:১২ অপরাহ্ণ
Link Copied!

বরগুনা প্রতিনিধি

বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে বরগুনায় চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে। পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং তরুণ প্রজন্মের সৃজনশীলতা বিকাশের লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন বয়সী শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

শনিবার (৬ জুন) বিকেলে বরগুনা কালেক্টর স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে স্বেচ্ছাসেবী সংগঠন গ্রিন পিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটি-র উদ্যোগে এবং জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক বাংলাদেশ-এর সহযোগিতায় কর্মসূচির আয়োজন করা হয়। এতে নেটওয়ার্কভুক্ত সদস্য সংগঠন সাকো, প্রান্তজন ও ডোক্যাপ অংশ নেয়।

অনুষ্ঠানের অংশ হিসেবে তিনটি বিভাগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেওয়া শিশু ও কিশোর-কিশোরীরা তাদের চিত্রকর্মের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং প্রকৃতি রক্ষার বার্তা তুলে ধরে। পাশাপাশি অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দুটি দল পরিবেশ দূষণ, জলবায়ু সংকট এবং নাগরিক দায়িত্ববোধ বিষয়ে যুক্তিতর্ক উপস্থাপন করে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি চিত্ররঞ্জন শীল, সিবিডিপির নির্বাহী পরিচালক জাকির হোসেন মিরাজ, শিল্পকলার চারুকলা প্রশিক্ষক মো. তৌফিক হোসেন, নৃত্য প্রশিক্ষক জিয়ান জিয়া, সাংবাদিক মহিউদ্দিন অপু, পরিবেশকর্মী আরিফুর রহমান, যুব সংগঠক হেদায়েতুল্লাহ এবং গ্রিন পিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটির পরিচালক মো. আরিফুল ইসলাম মান্না।

বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় তরুণদের সম্পৃক্ততা বাড়ানো এবং তাদের মধ্যে নেতৃত্বের গুণাবলি বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মাঝে অর্ধশতাধিক গাছের চারা বিতরণ করা হয় এবং প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

অংশগ্রহণকারী ও দর্শকদের প্রাণবন্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। ভবিষ্যতেও পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে বৃহত্তর পরিসরে এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান বক্তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।