Nabadhara
ঢাকারবিবার , ৭ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিক লিপু হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি শান্ত সিকদারের জামিন বাতিল

ঝালকাঠি প্রতিনিধি
জুন ৭, ২০২৬ ২:২৬ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির রাজাপুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে দৈনিক দেশ রূপান্তর ও এটিএন নিউজ-এর ঝালকাঠি প্রতিনিধি মো. মঈনুল হক লিপুর ওপর হামলা ও হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি শান্ত সিকদারের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

রবিবার (৭ জুন) দুপুরে ঝালকাঠির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতের বিচারক নওরিন কবির এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, মামলার এজাহারভুক্ত আসামি শান্ত সিকদার, রিজন সিকদার, শাকিল সিকদার, সাকিব সিকদার, বাপ্পি সিকদার ও জনিসহ অন্যান্য আসামিরা সকালে আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত প্রধান আসামি শান্ত সিকদারের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার বিবরণ অনুযায়ী, গত ৩ মে রাতে রাজাপুর উপজেলার একটি নির্মাণাধীন বাড়ি থেকে প্রায় এক টন রড, ৩০ বস্তা সিমেন্ট, একটি সাবমারসিবল মোটর ও অন্যান্য নির্মাণসামগ্রী চুরি হয়। পরে স্থানীয়রা চক্রের সদস্য রাকিবকে আটক করলে তার দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া কিছু মালামাল উদ্ধার করা হয়।

এ ঘটনায় সংবাদ সংগ্রহের জন্য সাংবাদিক মো. মঈনুল হক লিপু ঘটনাস্থলে গেলে অভিযুক্ত শান্ত সিকদার, রিজন সিকদার, শাকিল সিকদার, সাকিব সিকদারসহ কয়েকজন তার ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। হামলায় ধারালো অস্ত্রের আঘাতে লিপুর ডান হাতের কনুইয়ের নিচে এবং ঘাড়ে গুরুতর জখম হয়। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

ঘটনাটি বিভিন্ন জাতীয় দৈনিক ও টেলিভিশনে প্রচারিত হলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

সাংবাদিক লিপুর আইনজীবী ও ঝালকাঠি জজ আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আক্কাস সিকদার বলেন, “মেডিকেল রিপোর্টে ধারালো অস্ত্রের আঘাতের প্রমাণ এবং চার্জশিটে দণ্ডবিধির ৩০৭ ও ৩২৪ ধারার অভিযোগ বিদ্যমান থাকায় আসামির জামিন বাতিলের আবেদন করা হয়েছিল। আদালত আবেদন গ্রহণ করে প্রধান আসামি শান্ত সিকদারের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।”

মামলার অন্যান্য আসামিদের বিষয়ে আদালতের পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।