কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
কচুয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক কাঠামো শক্তিশালীকরণ এবং বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির দায়িত্ব বণ্টনের লক্ষ্যে এক সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৭ জুন) দুপুরে কচুয়া বিশ্বরোড এলাকার রাজমহল চাইনিজ রেস্টুরেন্টে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইসমাইল হোসেন আবেগের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আতিকুর রহমান জুয়েলের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শাখাওয়াত হোসেন শাক্কু এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মো. কাউছার হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা সংগঠনের তৃণমূল পর্যায়ের কার্যক্রম আরও গতিশীল করা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করা এবং দলীয় কর্মসূচি বাস্তবায়নে নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় নেতৃবৃন্দ বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নাজমুন নাহার বেবী এবং দলের ঊর্ধ্বতন নেতাদের নির্দেশনা অনুযায়ী সকল পর্যায়ের নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আগামী দিনে সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তারা।
সভায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

