Nabadhara
ঢাকারবিবার , ৭ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় আহত ঘোড়া, ৭ দিন পর মিললো চিকিৎসা

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
জুন ৭, ২০২৬ ৮:০০ অপরাহ্ণ
Link Copied!

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

বরিশালের গৌরনদী উপজেলায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত একটি ঘোড়া প্রায় সাত দিন পর উপজেলা প্রাণিসম্পদ বিভাগের উদ্যোগে চিকিৎসা পেয়েছে। তবে এখনো পর্যন্ত ঘোড়াটির মালিকের কোনো সন্ধান পাওয়া যায়নি।

রোববার (৭ জুন) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী পৌর এলাকার কসবা এলাকায় মেসার্স নূর পান আড়তের উত্তর পাশে আহত অবস্থায় ঘোড়াটিকে পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে উপজেলা প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে চিকিৎসা কার্যক্রম শুরু করেন।

স্থানীয় বাসিন্দা মো. ইউনুস খান জানান, বড় কসবা আল্লাহর মসজিদের সামনে দিয়ে চলাচলের সময় একটি অজ্ঞাতনামা বাস ঘোড়াটিকে ধাক্কা দেয়। এতে প্রাণীটি গুরুতর আহত হয়। দুর্ঘটনার পর প্রায় ৭ থেকে ৮ দিন ধরে ঘোড়াটি অসুস্থ অবস্থায় পড়ে রয়েছে। এ সময় স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারেনি, এমনকি খাবার গ্রহণও প্রায় বন্ধ হয়ে যায়। স্থানীয়রা ঘাস দিলেও সেটি ঠিকমতো খেতে পারছিল না। এখনো পর্যন্ত ঘোড়াটির মালিককে শনাক্ত করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ সরকার বলেন, “শনিবার থেকে ঘোড়াটির চিকিৎসা দেওয়া হচ্ছে। এটি এক পাশে কাত হয়ে শুয়ে আছে। ধারণা করা হচ্ছে, বাসের ধাক্কায় গুরুতর আঘাত পেয়েছে। প্রয়োজনীয় ইনজেকশন ও চিকিৎসা দেওয়া হয়েছে। গতকালের তুলনায় আজ কিছুটা উন্নতি হয়েছে। তবে পুরোপুরি সুস্থ হতে আরও কয়েকদিন সময় লাগতে পারে।”

এদিকে দীর্ঘ সময় ধরে আহত অবস্থায় পড়ে থাকা প্রাণীটির চিকিৎসা শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। ঘোড়াটির দ্রুত সুস্থতা এবং মালিককে খুঁজে বের করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।