Nabadhara
ঢাকাসোমবার , ৮ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নলছিটিতে গলায় ফাঁস দিয়ে কিশোরীর আত্মহত্যা

ঝালকাঠি প্রতিনিধি
জুন ৮, ২০২৬ ২:৩৩ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির নলছিটি উপজেলায় ইভা আক্তার (১৩) নামে এক কিশোরীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। রোববার (৭ জুন) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার দপদপিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের শেকড়কাঠি গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

পরিবার সূত্রে জানা যায়, ইভা আক্তার নিজ ঘরে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। পরে পরিবারের সদস্যরা তাকে ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করেন। তবে উদ্ধার করার আগেই তার মৃত্যু হয়।

নিহতের চাচা আঃ রশিদ সিকদার জানান, কী কারণে ইভা এমন সিদ্ধান্ত নিয়েছে তা পরিবারের কেউ নিশ্চিতভাবে বলতে পারছেন না। ঘটনার আগে পরিবারের সঙ্গে তার কোনো ধরনের বিরোধ বা কথা কাটাকাটির ঘটনাও ঘটেনি বলে তিনি জানান।

খবর পেয়ে নলছিটি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরবর্তী আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে মরদেহ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।