Nabadhara
ঢাকাসোমবার , ৮ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সোনাগাজীতে সোনাগাজী ডাঙি খাল খনন কাজের উদ্বোধন

ফেনী প্রতিনিধি
জুন ৮, ২০২৬ ৭:৩৯ অপরাহ্ণ
Link Copied!

ফেনী প্রতিনিধি

ফেনীর সোনাগাজীতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ইজিপিপি (EGPP) কর্মসূচির আওতায় জনগুরুত্বপূর্ণ সোনাগাজী ডাঙি খাল খনন কাজের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৮ জুন) ফেনী জেলা প্রশাসক মনিরা হক উপজেলার চরচান্দিয়া ইউনিয়নে ৮ দশমিক ৮ কিলোমিটার দীর্ঘ এ খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেন।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা, সহকারী কমিশনার (ভূমি) মো. ইউসুফ মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবদীন বাবলু, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শামছুউদ্দিন খোকন চেয়ারম্যান, উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঁইয়া এবং মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দাউদুল ইসলাম মিনারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মনিরা হক বলেন, “খাল খনন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এলাকার জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে। একই সঙ্গে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে ইজিপিপি কর্মসূচির মূল লক্ষ্যও বাস্তবায়িত হবে।”

সংশ্লিষ্টরা জানান, খাল খনন সম্পন্ন হলে পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন ঘটবে এবং কৃষি ও মৎস্য খাতে ইতিবাচক প্রভাব পড়বে। এছাড়া বর্ষা মৌসুমে জলাবদ্ধতার সমস্যা কমে আসবে বলে আশা করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।