Nabadhara
ঢাকাবুধবার , ১০ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মাদক, কিশোর গ্যাং ও রাষ্ট্রবিরোধী অপতৎপরতার প্রতিবাদে নোয়াখালীতে বিএনপির বিক্ষোভ

নোয়াখালী প্রতিনিধি 
জুন ১০, ২০২৬ ৯:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

নোয়াখালী প্রতিনিধি 

মাদক, কিশোর গ্যাং, গুপ্ত ও নিষিদ্ধ সংগঠনের রাষ্ট্রবিরোধী অপতৎপরতার প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি।

মঙ্গলবার (৯ জুন) বিকেলে জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শেষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলোর সভাপতিত্বে এবং সদস্য সচিব হারুনুর রশীদ আজাদের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তারা মাদক, সন্ত্রাস ও কিশোর অপরাধের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

বক্তারা বলেন, সমাজে মাদক ও কিশোর গ্যাংয়ের বিস্তার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। তারা অভিযোগ করেন, নিষিদ্ধ সংগঠনের আড়ালে কিছু কিশোর অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে সমাজে অস্থিরতা সৃষ্টি করছে। এসব কর্মকাণ্ড প্রতিরোধে প্রশাসনকে আরও কঠোর ও কার্যকর ভূমিকা পালনের দাবি জানান তারা।

সমাবেশে নেতারা তরুণ প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে রাখতে শিক্ষা, সংস্কৃতি চর্চা এবং মানবিক মূল্যবোধের বিকাশের ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এবিএম জাকারিয়া, সাবেক সভাপতি গোলাম হায়দার বিএসসি, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান, পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শাহাদাত হোসেন, জেলা বিএনপি নেতা ভিপি জসিম উদ্দিন এবং পৌর বিএনপির সাবেক সভাপতি আবু নাছেরসহ জেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশ শেষে মাদক, সন্ত্রাস ও রাষ্ট্রবিরোধী অপতৎপরতার বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।