Nabadhara
ঢাকাবুধবার , ১০ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় প্রাথমিক শিক্ষা পদকে বরিশাল বিভাগে প্রথম সুদীপন মুখার্জী অর্জুন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
জুন ১০, ২০২৬ ৫:৫৮ অপরাহ্ণ
Link Copied!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

কলাপাড়ার কচিমুখ নাট্যাঙ্গন (কনা)-এর গর্বিত সদস্য এবং মঙ্গলসুখ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সুদীপন মুখার্জী অর্জুন জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এ “একক অভিনয়” বিষয়ে বরিশাল বিভাগে প্রথম স্থান অর্জন করে জাতীয় পর্যায়ে উত্তীর্ণ হয়েছে।

সব বাধা অতিক্রম করে পৌরসভা, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায় পেরিয়ে সে এ সাফল্য অর্জন করে কলাপাড়ার সাংস্কৃতিক অঙ্গনে নতুন গৌরব বয়ে এনেছে।

তার প্রশিক্ষক হিসেবে ছিলেন কলাপাড়ার সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ, জাতীয় পুরস্কারপ্রাপ্ত মীরাক্কেল খ্যাত অভিনেতা আতিকুর রহমান মিরাজ।

এ অর্জনে তাকে শুভেচ্ছা জানিয়েছেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাওছার হামিদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহিদা বেগম, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি নেসার উদ্দিন আহমেদ টিপু, প্রধান শিক্ষক নাজমুস সাকিব কনা সহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আগামীতে ঢাকায় জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় ভালো ফলাফলের জন্য তার জন্য দোয়া ও আশীর্বাদ কামনা করা হয়েছে।

অর্জুনের বাবা সাংবাদিক অশোক মুখার্জী এবং মা সাংস্কৃতিক কর্মী শুভ্রা চক্রবর্তী কল্যাণী। তার বড় বোন দেবশ্রী মুখার্জী ইতোমধ্যে অভিনয়, আবৃত্তি ও জারিগানে পাঁচবার জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করে পারিবারিক সাংস্কৃতিক ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করেছেন।

স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, অর্জুন জাতীয় পর্যায়েও ভালো ফল করে কলাপাড়ার নাম আরও উজ্জ্বল করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।