Nabadhara
ঢাকাবুধবার , ১০ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

২৮ ঘণ্টা পর মেঘনায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি
জুন ১০, ২০২৬ ৭:০৬ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে নিখোঁজ হওয়ার ২৮ ঘণ্টা পর ছয় বছর বয়সী শিশু তামিমের মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড।

বুধবার (১০ জুন) বিকেল পৌনে ৬টার দিকে উপজেলার তমরদ্দি ইউনিয়নের চর আতাউরের দক্ষিণ পাশের মেঘনা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে মঙ্গলবার দুপুর প্রায় পৌনে ২টার দিকে সোনাদিয়া ইউনিয়নের পশ্চিম চরচেঙ্গা গ্রামের পাশের মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তামিম ওই গ্রামের জেলে শাহাদাত হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মঙ্গলবারও মাছ ধরতে মেঘনা নদীতে যান তামিমের বাবা শাহাদাত হোসেন। দুপুরে বাবার জন্য খাবার নিয়ে নদীর তীরে যায় শিশু তামিম। খাবার খাওয়ার পর তার বাবা নদীর পাড়ে উঠে চা পান করছিলেন। এ সময় তামিম তার চাচাতো ভাইয়ের সঙ্গে নদীর তীরে খেলছিল। একপর্যায়ে অসাবধানতাবশত সে নদীতে পড়ে যায়।

এ সময় সঙ্গে থাকা চাচাতো ভাই বিষয়টি দেখে দৌড়ে গিয়ে পরিবারের সদস্যদের খবর দেয়। পরে স্থানীয়রা ও স্বজনরা দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও শিশুটিকে উদ্ধার করতে পারেননি।

পরে বুধবার সকাল থেকে ভোলা থেকে আসা ডুবুরি দল মেঘনা নদীর বিভিন্ন এলাকায় তল্লাশি চালায়। একপর্যায়ে বিকেলে কোস্টগার্ডের সদস্যরা শিশুটির মরদেহ উদ্ধার করেন।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল বিষয়টি নিশ্চিত করে বলেন, ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের নিজস্ব ডুবুরি দল না থাকায় তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান চালানো সম্ভব হয়নি। পরে কোস্টগার্ডের সহায়তায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।