Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১১ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

১১ মামলার আসামি ‘বুলেট’ ফারুক ৯ হাজার ৩১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি
জুন ১১, ২০২৬ ১০:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জ ও সেনবাগ উপজেলার শীর্ষ মাদক কারবারি হিসেবে পরিচিত ওমর ফারুক ওরফে ‘বুলেট’ ফারুককে ৯ হাজার ৩১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ও র‍্যাবের যৌথ দল। এ সময় তার কাছ থেকে মাদক বিক্রির নগদ ১ লাখ ৩০ হাজার টাকা, একটি রয়েল এনফিল্ড মোটরসাইকেল এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

বুধবার (১০ জুন) সন্ধ্যায় বেগমগঞ্জ উপজেলার জমিদারহাট পূর্ব বাজার এলাকার ফেনী-চৌমুহনী মহাসড়কে পরিচালিত যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার বুলেট ফারুক (৪৪) বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের লতিফপুর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, নোয়াখালীর তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারিদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় বুলেট ফারুকের কোমর থেকে ৫ হাজার ৩১০ পিস এবং তার ব্যবহৃত মোটরসাইকেলের টুলবক্স থেকে আরও ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট সংখ্যা ৯ হাজার ৩১০ পিস।

এ ছাড়া তার কাছ থেকে ১ লাখ ৩০ হাজার টাকা, একটি রয়েল এনফিল্ড মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

ডিএনসি জানিয়েছে, বুলেট ফারুক নোয়াখালীর সেনবাগ, বেগমগঞ্জ এবং ফেনীর দাগনভূঞা এলাকার অন্যতম শীর্ষ মাদক কারবারি। তার বিরুদ্ধে নোয়াখালীর সেনবাগ ও বেগমগঞ্জ, চট্টগ্রামের সীতাকুণ্ড ও সিএমপির ডবলমুরিং এবং ফেনীর দাগনভূঞা থানায় অস্ত্র মামলাসহ মোট ১১টি মাদক মামলা বিচারাধীন রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে বুলেট ফারুক জানিয়েছেন, তিনি নিজস্ব মোটরসাইকেল ব্যবহার করে প্রতি সপ্তাহে দুই থেকে তিনবার চট্টগ্রাম থেকে ইয়াবা এনে নোয়াখালীর বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন। বেগমগঞ্জের লতিফপুর, হাজীপুর, রসুলপুর, জমিদারহাট, সেনবাগের সেবারহাট, ছবির মুন্সিরহাট, কাবিলপুর এবং ফেনীর দাগনভূঞার বিভিন্ন খুচরা মাদক ব্যবসায়ীর কাছে তিনি ইয়াবা পৌঁছে দিতেন।

আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, নোয়াখালী অঞ্চলে তার অধীনে অন্তত তিনটি খুচরা মাদক সিন্ডিকেট সক্রিয় রয়েছে। গ্রেপ্তারের ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।