Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১১ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কাউনিয়ায় ৭৭ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
জুন ১১, ২০২৬ ১২:৩৪ অপরাহ্ণ
Link Copied!

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

রংপুরের কাউনিয়া উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৭৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী মিলন মিয়া (৩৬)কে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১০ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কাউনিয়া থানা পুলিশের একটি দল উপজেলার শহীদবাগ ইউনিয়নের খোর্দ্দ ভূতছাড়া ভেলুপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ির শয়নকক্ষ থেকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মিলন মিয়া ওই এলাকার মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে। অভিযানকালে তার কাছ থেকে ৭৭ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির ২ হাজার ৮০০ টাকা জব্দ করা হয়।

পুলিশ জানায়, এসআই রমজান আলীর নেতৃত্বে পরিচালিত অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে মিলন মিয়া পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।

কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শিহাব উদ্দিন বলেন, “মিলন মিয়া একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”

তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।