Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১১ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আগৈলঝাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির দ্বি-বার্ষিক সভা

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
জুন ১১, ২০২৬ ৫:৩৪ অপরাহ্ণ
Link Copied!

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

বরিশালের আগৈলঝাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির দ্বি-বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নারী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহ প্রতিরোধ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ (ইসিসিআর) প্রজেক্টের সহযোগিতায় এ সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিখন বনিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন।

সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. পলাশ আহমেদ, আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান, উপজেলা বিএনপির আহ্বায়ক সিকদার হাফিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক শাহ মো. বখতিয়ার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ হালদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তপন বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা সুনীত কুমার রায়, বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী মৃধা, আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি মো. শামীমুল ইসলাম শামীম, ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি ও ইলিয়াস তালুকদার, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মো. আক্তারুজ্জামান এবং ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশের প্রজেক্ট অফিসার ইয়িহিস্কেল ইজারদার।

এছাড়াও সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে ইউএনও লিখন বনিক বলেন, “নারী ও শিশু নির্যাতন এবং বাল্যবিবাহ সমাজের জন্য একটি বড় সমস্যা। এসব অপরাধ প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।”

তিনি আরও বলেন, “নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধি, আইন প্রয়োগের কার্যকারিতা এবং সামাজিক প্রতিরোধ ব্যবস্থা জোরদার করা অত্যন্ত জরুরি।”

সভায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সমন্বিত উদ্যোগ গ্রহণ, জনসচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট সকল পক্ষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।