Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১১ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পৈত্রিক বসতবাড়ি সংস্কারকে কেন্দ্র করে হামলা-ভাঙচুরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

Link Copied!

রমজান আলী, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সিকদার বাড়ি এলাকায় পৈত্রিক বসতবাড়ি সংস্কারকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোহাম্মদ নাজিম উদ্দীন চৌধুরী সাতকানিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৬ মে নিজ বাড়ির রান্নাঘর সংস্কারের কাজ চলাকালে তার চাচা ও চাচী কাজে বাধা দেন। পরবর্তীতে রাতের বেলায় নির্মাণসামগ্রী নষ্ট করা, জানালার থাই গ্লাস ভাঙচুর এবং বাড়িতে পাথর নিক্ষেপের ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে। এতে নারী ও শিশুসহ পরিবারের কয়েকজন সদস্য আহত হয়েছেন বলেও দাবি করেছেন ভুক্তভোগী।

ভুক্তভোগী মোহাম্মদ নাজিম উদ্দীন চৌধুরী বলেন, “একসময় সামাজিকভাবে আমাদের সম্পত্তি ভাগাভাগি হয়েছে। দীর্ঘদিন কোনো সমস্যা ছিল না। কিন্তু এখন বাড়ির সংস্কারকাজ শুরু করায় তারা বাধা দিচ্ছে এবং বিভিন্নভাবে হুমকি দিচ্ছে।”

তিনি আরও বলেন, “আমরা পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।”

অভিযোগের বিষয়ে অভিযুক্ত পারভিন আক্তারের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ব্যস্ততার কথা বলে কল কেটে দেন। পরে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে সাতকানিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রাসেল বলেন, “উভয় পক্ষকে ডেকে বিষয়টি সমাধানের চেষ্টা করা হয়েছিল। তবে কেউই সমঝোতায় রাজি না হওয়ায় বিষয়টির নিষ্পত্তি হয়নি।”

এ ঘটনায় সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।