Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৩ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় ৫০টি হারানো মোবাইল ফোন উদ্ধার, মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ সুপার

খুলনা প্রতিনিধি
জুন ২৩, ২০২৬ ৯:১২ অপরাহ্ণ
Link Copied!

খুলনা প্রতিনিধি

খুলনায় হারিয়ে যাওয়া ও চুরি হওয়া ৫০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে জেলা পুলিশ।

মঙ্গলবার (২৩ জুন) খুলনা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলো মালিকদের হাতে তুলে দেন খুলনা জেলার পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম, বিপিএম-সেবা।

অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, “হারানো ফোন ফিরে পাওয়ার আশা ছাড়বেন না। ফোন হারালে বা চুরি হলে দ্রুত থানায় জিডি করুন। পুলিশ সর্বোচ্চ চেষ্টা করবে তা উদ্ধারের জন্য।”

জেলা পুলিশ সূত্রে জানা যায়, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সহায়তায় প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন সময় হারানো ও চুরি হওয়া মোবাইল ফোনগুলোর অবস্থান শনাক্ত করে সেগুলো উদ্ধার করা হয়। পরে যাচাই-বাছাই শেষে প্রকৃত মালিকদের কাছে ফোনগুলো হস্তান্তর করা হয়।

পুলিশ সুপার আরও বলেন, মোবাইল ফোনে ব্যক্তিগত ও গুরুত্বপূর্ণ তথ্য থাকে, তাই এ ধরনের ঘটনা গুরুত্বের সঙ্গে নিয়ে দ্রুত জিডি করা জরুরি। এতে ফোন উদ্ধারের প্রক্রিয়া সহজ হয়।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) আবির সিদ্দিকী শুভ্রসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরাও অনুষ্ঠানে অংশ নেন।

জেলা পুলিশ জানিয়েছে, প্রযুক্তিনির্ভর অপরাধ দমন ও নাগরিক সেবা নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।