Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৩ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরে নাশকতা ঠেকাতে মহিলা দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মাদারীপুর প্রতিনিধি
জুন ২৩, ২০২৬ ৯:৩২ অপরাহ্ণ
Link Copied!

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ঠেকাতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা মহিলা দল।

মঙ্গলবার বিকেলে শহরের রেন্ডিতলা এলাকা থেকে জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মুনমুন আক্তারের নেতৃত্বে এ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগের নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে মাঠে রয়েছে মহিলা দলের নেতাকর্মীরা। যেকোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে তারা সর্বাত্মক প্রস্তুত থাকার কথাও জানান।

এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সকাল থেকেই জেলার বিভিন্ন সড়ক ও মহাসড়কে পুলিশ, র‌্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যরা টহল দিচ্ছে। পাশাপাশি পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবিও মোতায়েন করা হয়েছে।

মাদারীপুর জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মুনমুন আক্তার বলেন, “নিষিদ্ধ সংগঠনের যেকোনো নাশকতা ঠেকাতে জেলা ও উপজেলা পর্যায়ে আমাদের নেতাকর্মীরা সতর্ক অবস্থানে রয়েছে। কোথাও কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড দেখা গেলে সঙ্গে সঙ্গে প্রতিরোধ করা হবে।”

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনা বলেন, নাশকতা ঠেকাতে বিপুল সংখ্যক পুলিশ দায়িত্ব পালন করছে এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।