Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৩ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মনিরামপুরে ১৫ দিনব্যাপী আইসিটি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

মনিরামপুর (যশোর) প্রতিনিধি
জুন ২৩, ২০২৬ ৯:৩৬ অপরাহ্ণ
Link Copied!

মনিরামপুর (যশোর) প্রতিনিধি

যশোরের মনিরামপুরে শিক্ষকদের ১৫ দিনব্যাপী আইসিটি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) দুপুর ১২টায় উপজেলা আইসিটি ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন (ইউআইটিআরসিই)-এ এ সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়। বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) এর আওতায় চলতি অর্থবছরের ৫ম ও ৬ষ্ঠ ব্যাচে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসা থেকে মোট ৪৮ জন শিক্ষক-শিক্ষিকা অংশ নেন।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মাসুদ হোসেন। সহকারী প্রোগ্রামার মহিব বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শিক্ষক প্রশিক্ষক এস. এম. মজনুর রহমান, মিজানুর রহমান, কম্পিউটার অপারেটর মিঠুন মল্লিক, ল্যাব সহকারী শুকান্ত মণ্ডল এবং প্রশিক্ষণার্থী আশীষ কুমার বিশ্বাস প্রমুখ।

অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।