Nabadhara
ঢাকাশনিবার , ২৭ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমির ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির উদ্বোধন

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
জুন ২৭, ২০২৬ ১২:৩৬ অপরাহ্ণ
Link Copied!

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন সম্প্রসারণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলার লক্ষ্যে গোপালগঞ্জের কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) আয়োজিত ‘বৃক্ষরোপণ ও চারা বিতরণ’ এবং ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২৭ জুন) আরডিএর ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পল্লী উন্নয়ন একাডেমি, গোপালগঞ্জের মহাপরিচালক ড. আব্দুল্লাহ আল মামুন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দুই হাজার শিক্ষার্থীর হাতে একটি করে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন।

অনুষ্ঠানে তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি দপ্তর ও পতিত জমিতে বৃক্ষরোপণ এবং পরিচর্যার মাধ্যমে জাতীয় সবুজায়ন কর্মসূচিকে সফল করার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন একাডেমি, গোপালগঞ্জের পরিচালক মো. মাহামুদুন্নবী, পল্লী উন্নয়ন একাডেমি, বগুড়ার পরিচালক মো. ফেরদৌস হোসেন খান, পরিচালক (প্রশিক্ষণ) মাঃ দেলোয়ার হোসেন, পরিচালক (প্রশাসন) খালিদ আওরঙ্গজেব, পরিচালক (গবেষণা ও মূল্যায়ন) মো. শফিকুল রশিদ, পরিচালক (প্রকল্প পরিকল্পনা ও পরিবীক্ষণ) ড. মাকসুদ আলম খান, যুগ্ম পরিচালক মোহাম্মদ তোজাম্মেল হক, আ. গনি মিনা, উপপরিচালক মোর্শেদ হাসান মোস্তফাসহ আরডিএর কর্মকর্তা, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরা।

পরে প্রধান অতিথি আরডিএ বগুড়া থেকে আগত অতিথিদের সঙ্গে নিয়ে একাডেমির ক্যাম্পাসে ৩০টি বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।

আয়োজকরা জানান, কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দুই হাজার শিক্ষার্থীর মধ্যে মোট দুই হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।