Nabadhara
ঢাকাশনিবার , ২৭ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন

ফরিদপুর প্রতিনিধি
জুন ২৭, ২০২৬ ২:০৫ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

আগামী ২৮ জুন অনুষ্ঠিতব্য একদিনব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে ফরিদপুরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ জুন) দুপুর ১২টায় ফরিদপুর জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে স্বাস্থ্য বিভাগের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে ক্যাম্পেইনের সার্বিক প্রস্তুতি ও কার্যক্রম তুলে ধরেন সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান।

তিনি জানান, আগামীকাল রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলার ৬ মাস থেকে ৫ বছর বয়সী সব শিশুকে বিনামূল্যে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

সিভিল সার্জন আরও জানান, এ ক্যাম্পেইনের আওতায় জেলার ২ হাজার ৪১টি স্থায়ী, অস্থায়ী ও ইপিআই কেন্দ্রে প্রায় ৩ লাখ ১৮ হাজার ৫০০ শিশুকে বয়সভেদে নীল ও লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

তিনি অভিভাবকদের নির্ধারিত সময়ে নিকটস্থ কেন্দ্রে শিশুদের নিয়ে এসে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।