Nabadhara
ঢাকাশনিবার , ২৭ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বানে টঙ্গীতে জামায়াতের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
জুন ২৭, ২০২৬ ২:১৬ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে গাজীপুর মহানগর বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে টঙ্গীতে বর্ণাঢ্য মাদকবিরোধী র‍্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ জুন) টঙ্গীর এশিয়া পাম্প এলাকায় আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর যুব বিভাগের সভাপতি জিয়া উর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গাজীপুর মহানগর জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক জামাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে জামায়াত মনোনীত মেয়র পদপ্রার্থী ড. হাফিজুর রহমান। এছাড়া বক্তব্য দেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি আজহারুল ইসলাম মোল্লা।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক জামাল উদ্দিন বলেন, পরিকল্পিতভাবে যুবসমাজের মধ্যে মাদক ছড়িয়ে দিয়ে দেশের ভবিষ্যৎকে ধ্বংস করার অপচেষ্টা চলছে। এ অবস্থা থেকে উত্তরণে কর্মসংস্থান সৃষ্টি, নৈতিক শিক্ষার প্রসার এবং মাদক ব্যবসায়ী ও তাদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, বিচার বিভাগ এবং সমাজের সব স্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ ছাড়া মাদকের ভয়াবহতা মোকাবিলা সম্ভব নয়। একটি নিরাপদ, সুস্থ ও মাদকমুক্ত বাংলাদেশ গড়তে সামাজিক আন্দোলনকে আরও বেগবান করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে ড. হাফিজুর রহমান বলেন, মাদক বর্তমানে সমাজের জন্য ভয়াবহ ব্যাধিতে পরিণত হয়েছে। বিশেষ করে যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এই মরণনেশা। গাজীপুর, বিশেষ করে টঙ্গী এলাকায় ছিনতাই, রাহাজানি ও বিভিন্ন অপরাধের সঙ্গে মাদকের প্রত্যক্ষ সম্পর্ক রয়েছে। মাদক নির্মূলে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর উদ্যোগ যথেষ্ট নয়; পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠান এবং সচেতন নাগরিকদের সমন্বিতভাবে এগিয়ে আসতে হবে।

সমাবেশ শেষে এশিয়া পাম্প এলাকা থেকে বর্ণাঢ্য র‍্যালিটি বের হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে চেরাগ আলী এলাকায় গিয়ে শেষ হয়। র‍্যালিতে দলীয় নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, যুবসমাজ ও সাধারণ নাগরিক অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীরা মাদকবিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পথচারীদের মাঝে সচেতনতামূলক বার্তা প্রচার করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।