Nabadhara
ঢাকাবুধবার , ১ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কাউনিয়ায় এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেবে ২ হাজার ২৭০ পরীক্ষার্থী

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
জুলাই ১, ২০২৬ ৩:১৫ অপরাহ্ণ
Link Copied!

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

রংপুরের কাউনিয়া উপজেলায় ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট ২ হাজার ২৭০ জন পরীক্ষার্থী অংশ নেবেন। উপজেলার ৮টি মাদ্রাসা, ৩টি বিএম কলেজ ও ৮টি মহাবিদ্যালয়ের শিক্ষার্থীরা ৬টি পরীক্ষা কেন্দ্র ও ১টি ভেন্যুতে পরীক্ষায় অংশগ্রহণ করবেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. তাহের আলী জানান, এবার এইচএসসিতে ১ হাজার ৭৮৫ জন, আলিমে ১৭৮ জন এবং বিএম (কারিগরি) শাখায় ২৯৭ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।

তিনি আরও জানান, হারাগাছ সরকারি কলেজ কেন্দ্রে ১৫৪ জন, কাউনিয়া কলেজ কেন্দ্রে ৪৫০ জন, কাউনিয়া মহিলা কলেজ কেন্দ্রে সাধারণ শাখার ৬২১ জন ও কারিগরি শাখার ২৯৭ জন, মীরবাগ কলেজ কেন্দ্রে ৫৩ জন, হারাগাছ মডেল কলেজ কেন্দ্রে ৫১৭ জন এবং নিজপাড়া আহমাদিয়া আলিম মাদ্রাসা কেন্দ্রে ১৭৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন।

সরকারি নির্দেশনা অনুযায়ী পরীক্ষা গ্রহণের সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে জানান উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা। তিনি বলেন, প্রতিটি কেন্দ্র সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া সুলতানা সার্বক্ষণিকভাবে কেন্দ্রগুলোর তদারকি করবেন।

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা বৃহস্পতিবার (২ জুলাই) থেকে সারাদেশের মতো কাউনিয়াতেও শুরু হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।