Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৮ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনিতে স্থানীয় সরকার বাজেট প্রণয়ন বিষয়ে প্রশিক্ষণ

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি 
অক্টোবর ৮, ২০২৬ ৮:৫৩ অপরাহ্ণ
Link Copied!

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি 

সাতক্ষীরার আশাশুনিতে স্থানীয় সরকার বাজেট প্রণয়ন ও এর প্রয়োজনীয়তা বিষয়ে সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১০টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে উত্তরণ-এর জলবায়ু পরিবর্তন মোকাবিলায় টেকসই সমাধান নিশ্চিতকরণ (অ্যাকসেস) প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

উপজেলা পানি কমিটির সভাপতি অধ্যক্ষ (অব.) আলহাজ্ব রুহুল আলিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইয়াহিয়া ইকবালের সঞ্চালনায় প্রশিক্ষণে মূল আলোচনা উপস্থাপন করেন উত্তরণের ইঞ্জিনিয়ার রোকনুজ্জামান।

এ সময় উত্তরণের এপিও আম্বিয়া খাতুন, পানি কমিটির সহসভাপতি জি এম মুজিবুর রহমান, আমির হোসেন বাদশা, যুগ্ম সম্পাদক কামরুন নাহার রিনা, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, এসকে হাসান, খালিদ হোসেন, বাবর আলী, বিধান চন্দ্র মণ্ডল, সালেহা পারভিন, মর্জিনা ইসলাম, সুভাষ মণ্ডল, জাহিদুল ইসলাম বাবু, মিথুন অধিকারী, জাহিদ আনোয়ার, নূরুল ইসলাম, জিয়াউর রহমান, আব্দুর রাজ্জাকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণে ইউনিয়ন পরিষদের বাজেট প্রণয়নের পদ্ধতি ও প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় স্থানীয় পর্যায়ে টেকসই সমাধান নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।