পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ের বোদা উপজেলা প্রমিলা ফুটবল একাডেমির খেলোয়াড়দের মাঝে খেলার সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদের মিলনায়তনে জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ খেলোয়াড়দের হাতে এসব সামগ্রী তুলে দেন।
জেলা পরিষদের বাস্তবায়নে একাডেমির খেলোয়াড়দের জার্সি সেট ও বুট জুতা দেওয়া হয়।
এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) অঞ্জন কুমার সরকার, সহকারী প্রকৌশলী শাকিল আর রউফ, প্রমিলা ফুটবল একাডেমির প্রশিক্ষক মোফাজ্জল হোসেন বিপুলসহ খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।
জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ বলেন, “প্রমিলা ফুটবল একাডেমি জাতীয় পর্যায়ের একটি দল। দলটির উন্নয়নে জেলা পরিষদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার চেষ্টা করা হবে।”
তিনি নারী ফুটবলারদের খেলাধুলায় আরও উৎসাহিত করতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

