Nabadhara
ঢাকাসোমবার , ৬ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে তথ্য অধিকার আইন বিষয়ে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

পঞ্চগড় প্রতিনিধি
জুলাই ৬, ২০২৬ ৯:০৪ অপরাহ্ণ
Link Copied!

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে তথ্য অধিকার আইন বিষয়ে এক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। ‘অ্যাডভান্সিং অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড ট্রান্সপারেন্সি থ্রু দ্য রাইট টু ইনফরমেশন’ প্রকল্পের আওতায় বেসরকারি গবেষণা সংস্থা রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ (রিইব) এ সভার আয়োজন করে।

সোমবার (৬ জুলাই) দুপুরে পঞ্চগড় প্রেসক্লাব হলরুমে অনুষ্ঠিত সভায় তথ্য অধিকার আইন বাস্তবায়ন গ্রুপের সভাপতি সোহেল রানা সভাপতিত্ব করেন। সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন রিইবের সিনিয়র প্রোগ্রাম অফিসার মতিউর রহমান।

অ্যাডভোকেসি সভায় অতিথি হিসেবে বক্তব্য দেন পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন এবং জ্যেষ্ঠ সাংবাদিক সামসউদ্দীন চৌধুরী কালাম।

বক্তারা বলেন, তথ্য অধিকার আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা গেলে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে। একই সঙ্গে সাধারণ মানুষের তথ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিত হলে দুর্নীতি প্রতিরোধ এবং সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভায় স্থানীয় গণমাধ্যমকর্মী, শিক্ষক, শিক্ষার্থী এবং পঞ্চগড় সদর ও দেবীগঞ্জ উপজেলার আরটিআই (RTI) গ্রুপের সদস্যরা অংশ নেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।