Nabadhara
ঢাকামঙ্গলবার , ৭ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরগঞ্জে এক রাতে দুই বাড়ি থেকে পাঁচটি গরু চুরি

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
জুলাই ৭, ২০২৬ ৬:২০ অপরাহ্ণ
Link Copied!

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর এলাকায় এক রাতে দুই বাড়ি থেকে পাঁচটি গরু চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৭ জুলাই) ভোররাতে পৌর এলাকার শিমরাইল গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শিমরাইল গ্রামের চা বিক্রেতা চাঁন মিয়ার একটি ষাঁড় ও একটি গাভী এবং একই বাড়ির হাবিবুর রহমান হবির একটি বকনা গরু, একটি গাভী ও একটি বাছুরসহ মোট পাঁচটি গরু চুরি হয়। ভুক্তভোগীদের ধারণা, রাত আনুমানিক ৩টা থেকে ফজরের আগ মুহূর্তের মধ্যে সংঘবদ্ধ একটি চোরচক্র পিকআপ ভ্যানে করে গরুগুলো নিয়ে যায়।

গরুর মালিকরা জানান, পরিকল্পিতভাবে সংঘবদ্ধ চোরচক্র এ চুরির সঙ্গে জড়িত থাকতে পারে। ঘটনার পর তারা গরুগুলোর সন্ধানে বিভিন্ন স্থানে খোঁজখবর নিচ্ছেন।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।