Nabadhara
ঢাকাবুধবার , ৭ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

খালিয়াজুরীতে গাঁজাসহ দুইজন আটক, কারাদণ্ড ও জরিমানা

Link Copied!

মোহাম্মদ হাবিবুল্লাহ, খালিয়াজুরী (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার হাওরাঞ্চল খালিয়াজুরীতে গাঁজাসহ দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) ভোররাতে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের নিজ এলাকা থেকে তাদের আটক করে পুলিশ। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অলিদুজ্জামানের পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে তাদের দণ্ড দেওয়া হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কৃষ্ণপুর গ্রামের আফতাব উদ্দিনের ছেলে মো. ফারুক (৩৭) ও নূরুল ইসলামের ছেলে জুনায়েদ ইসলাম (২৪) দীর্ঘদিন ধরে মাদক সেবন ও এর সঙ্গে জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খালিয়াজুরী থানার এসআই কামরুজ্জামান সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে অভিযান চালিয়ে তাদের আটক করেন।

পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় ভ্রাম্যমাণ আদালত ফারুককে ৩০০ টাকা অর্থদণ্ড ও ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং জুনায়েদ ইসলামকে ২০০ টাকা অর্থদণ্ড ও ২৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, দণ্ডপ্রাপ্ত দুজনকে বুধবার যথাযথ পুলিশ পাহারায় নেত্রকোনা জেলা কারাগারে পাঠানো হয়েছে। জনস্বার্থে মাদকবিরোধী এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।