Nabadhara
ঢাকামঙ্গলবার , ৭ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মনিরামপুরে বৃদ্ধ প্রতিবন্ধীর রহস্যজনক মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য দ্বিতীয় স্ত্রী হেফাজতে

মনিরামপুর (যশোর) প্রতিনিধি
জুলাই ৭, ২০২৬ ৮:০০ অপরাহ্ণ
Link Copied!

মনিরামপুর (যশোর) প্রতিনিধি

যশোরের মনিরামপুর উপজেলার মদনপুর গ্রামে আরিফুর রহমান (৭৬) নামে এক প্রতিবন্ধী বৃদ্ধের রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের দ্বিতীয় স্ত্রী শেফালী বেগমকে (৫৩) জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

সোমবার (৬ জুলাই) দিবাগত রাতে উপজেলার হরিহরনগর ইউনিয়নের মদনপুর গ্রামে এ ঘটনা ঘটে। মঙ্গলবার দুপুরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত আরিফুর রহমান মদনপুর গ্রামের মৃত লাল চাঁদ গাজীর ছেলে। তিনি স্থানীয় একটি পাঠাগারের তত্ত্বাবধায়ক ছিলেন। ডান পা পঙ্গু হওয়ায় স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারতেন না।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রথম স্ত্রীর মৃত্যুর পর প্রায় ৩০-৩৫ বছর আগে শেফালী বেগমকে বিয়ে করেন আরিফুর রহমান। তাদের দুই ছেলে প্রবাসে কর্মরত।

নিহতের বড় মেয়ে ও তার স্বামী আইয়ুব আলী দাবি করেন, সোমবার রাত ৮টার দিকে আরিফুর রহমানের সঙ্গে তাদের কথা হয়। পরে রাত সাড়ে ১১টার দিকে তার মৃত্যুর খবর পেয়ে বাড়িতে গিয়ে মরদেহের কপালে আঘাতের চিহ্ন দেখতে পান। তাদের অভিযোগ, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল এবং ঘটনার রাতে প্রতিবেশীরা তাদের ঝগড়া ও চিৎকার শুনেছেন। পারিবারিক কলহের জেরে শেফালী বেগম আঘাত করে তাকে হত্যা করেছেন বলে তারা অভিযোগ করেন।

তবে পুলিশ বলছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার আগে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব নয়।

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ বলেন, “মরদেহের কপালে একটি কাটা দাগ রয়েছে। তবে ওই আঘাতেই মৃত্যু হয়েছে কি না, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের দ্বিতীয় স্ত্রীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।