Nabadhara
ঢাকাবুধবার , ৮ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে মাধ্যমিক শিক্ষার্থীদের বিদ্যালয়ে মোবাইল ফোন ও মোটরসাইকেল আনা নিষিদ্ধ

শফিকুল ইসলাম,চিতলমারী 
জুলাই ৮, ২০২৬ ৩:৫৮ অপরাহ্ণ
Link Copied!

শফিকুল ইসলাম,চিতলমারী 

বাগেরহাটের চিতলমারী উপজেলায় মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়ন এবং মোবাইল ফোনে আসক্তি কমাতে বিদ্যালয়ে মোবাইল ফোন ও মোটরসাইকেল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে শ্রেণিকক্ষে শিক্ষকদের মোবাইল ফোন ব্যবহারেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মাদ্রাসার সুপারদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত জানানো হয়।

সভায় জানানো হয়, শিক্ষার্থীদের মোবাইল ফোনের আসক্তি দূর করা, পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি এবং তাদের সুন্দর ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে উপজেলার সব মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ও মোটরসাইকেল নিয়ে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আল-মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার।

এ সময় আরও বক্তব্য রাখেন একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার ভৌমিক, শৈলদাহ বাকপুর কারামতিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আব্দুস সালাম এবং চিতলমারী আলিম মাদ্রাসার সুপার মাওলানা ইদ্রিসুর রহমানসহ অন্যান্যরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।