Nabadhara
ঢাকাবুধবার , ৮ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কল্যাণমুখী ব্যাংকিং সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক শ্যামনগর শাখায় গ্রাহক সমাবেশ

Link Copied!

আনিসুর রহমান সুমন,শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

কল্যাণমুখী ব্যাংকিং সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির শ্যামনগর শাখায় গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ জুলাই) সকাল ১১টায় শ্যামনগর শাখার উদ্যোগে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কলারোয়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল বারী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়নগর কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মো. গোলাম বারী, শ্যামনগর উপজেলা জামায়াতের আমির মাওলানা আবদুর রহমান, দরগাহপুর মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুর রাজ্জাক, মাওলানা রফিকুল ইসলাম এবং জয়নগর কামিল মাদ্রাসার অধ্যক্ষ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির শ্যামনগর শাখার ব্রাঞ্চ ম্যানেজার রহমত আলী হাওলাদার। অনুষ্ঠান পরিচালনা করেন শাখার সিনিয়র অফিসার আফছার উদ্দীন আহমেদ।

বক্তারা বলেন, চার দশকেরও বেশি সময় ধরে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি শরী’আহভিত্তিক ও কল্যাণমুখী ব্যাংকিং সেবা প্রদান করে আসছে। দেশের আর্থিক খাতের পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে ব্যাংকটি বর্তমানে আরও শক্তিশালী, স্বচ্ছ, আধুনিক ও গ্রাহকবান্ধব প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। সততা, সুশাসন, জবাবদিহিতা এবং শরী’আহভিত্তিক নীতিমালার ভিত্তিতে ব্যাংকের কার্যক্রম পরিচালিত হচ্ছে বলেও তারা উল্লেখ করেন।

তারা আরও জানান, বর্তমানে ইসলামী ব্যাংক প্রায় ৩ কোটি গ্রাহককে সেবা প্রদান করছে। সারা দেশে ৪০০টি শাখা, ২৭১টি উপশাখা, প্রায় ২ হাজার ৮০০টি এজেন্ট ব্যাংকিং আউটলেট, ৩ হাজারের বেশি এটিএম ও সিআরএম, কার্ড সেবা, পিওএস, বাংলা কিউআর নেটওয়ার্ক, নিরাপদ রেমিট্যান্স এবং শিল্প, কৃষি, এসএমই ও ব্যবসায়িক বিনিয়োগের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাশাপাশি প্রযুক্তিনির্ভর ডিজিটাল ব্যাংকিংয়ের মাধ্যমে সহজ, দ্রুত ও নিরাপদ সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে শরী’আহভিত্তিক সুদমুক্ত ব্যাংকিং ব্যবস্থা, উন্নত গ্রাহকসেবা, স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করার পাশাপাশি উদ্যোক্তা সৃষ্টি, কৃষি, এসএমই, কর্মসংস্থান এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।