আর.কে.বাপ্পা,দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার দেবহাটায় স্বেচ্ছাসেবী সংগঠন ম্যান ফর ম্যান ফাউন্ডেশন-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১১টায় সংগঠনের সুশীলগাতীস্থ নিজস্ব কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শেখ এমরানুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের কর্মকর্তা অলিউল ইসলাম।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলফেরদাউস আলফা, সাবেক ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা শাহজাহান আলী, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর. কে. বাপ্পা, চিকিৎসক ডা. আরিফ হোসাইন এবং সমাজসেবক চিকিৎসক রবিউল ইসলাম।
এছাড়া বক্তব্য রাখেন সংগঠনের সেক্রেটারি ফয়সাল আহমেদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের ও সাংস্কৃতিক সম্পাদক উজ্জ্বল হোসেনসহ অন্যরা।
অনুষ্ঠান শেষে ডা. আরিফ হোসাইনের নেতৃত্বে চিকিৎসকরা এলাকার অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেন। পাশাপাশি সংগঠনের উদ্যোগে বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়।
উপস্থিত অতিথিরা সংগঠনের এ ধরনের মানবিক ও পরিবেশবান্ধব উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

