Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৯ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ার সাচার রেনেসাঁ ইন্টারন্যাশনাল স্কুলে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
জুলাই ৯, ২০২৬ ৭:১৪ অপরাহ্ণ
Link Copied!

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণের লক্ষ্যমাত্রা এবং ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুরের কচুয়ার সাচার রেনেসাঁ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার (৯ জুলাই) প্রতিষ্ঠানের প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহীনা আক্তার।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তোলার বিষয়ে সচেতন করা হয়। পাশাপাশি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার মাধ্যমে পরিবেশ রক্ষায় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা জিয়া মজুমদার, অধ্যক্ষ বটু কৃষ্ণ বসুসহ শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহীনা আক্তার বলেন, “পরিবেশ রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না, এটি জীববৈচিত্র্য ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা ও দায়িত্ববোধ তৈরি হবে।”

পরে তিনি প্রতিষ্ঠানটি পরিদর্শন করে বলেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সাচার রেনেসাঁ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার পরিবেশ, পাঠদান ব্যবস্থা এবং শিক্ষার্থীদের কার্যক্রম প্রশংসনীয়। তিনি আশা প্রকাশ করেন, সবার সহযোগিতায় প্রতিষ্ঠানটি ভবিষ্যতে কচুয়ার একটি মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সুনাম অর্জন করবে।

অনুষ্ঠান শেষে অতিথিরা বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। পরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয় এবং নিয়মিত পরিচর্যার মাধ্যমে সবুজ পরিবেশ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।