Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৯ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কোটি টাকার সোনার বারসহ যুবক আটক, ভারতে পাচারের চেষ্টা সন্দেহ

যশোর প্রতিনিধি
জুলাই ৯, ২০২৬ ৮:৫৫ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

যশোর-নড়াইল মহাসড়কের দাইতলা এলাকা থেকে প্রায় এক কোটি নয় লাখ টাকা মূল্যের পাঁচটি সোনার বারসহ তৌফিকুর রহমান (যুবক) নামে একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার দুপুরে ৪৯ বিজিবি যশোর ব্যাটালিয়নের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করেন। আটক তৌফিকুর রহমান যশোরের শার্শা উপজেলার স্বরূপদাহ গ্রামের আব্দুল মজিদের ছেলে।

বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, এক ব্যক্তি ঢাকা থেকে সোনার বার নিয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে আসছেন। এ তথ্যের ভিত্তিতে বিজিবির একটি দল দাইতলা এলাকায় অবস্থান নেয়। পরে সন্দেহজনক চলাফেরার সময় তৌফিকুর রহমানকে আটক করে তল্লাশি চালানো হলে তার পকেটে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা চারটি পূর্ণ ও একটি অর্ধেক সোনার বার উদ্ধার করা হয়।

উদ্ধার করা সোনার মোট ওজন ৫৩৫ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য এক কোটি নয় লাখ টাকা। এছাড়া তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ ১ হাজার ৩৭০ টাকা জব্দ করা হয়েছে।

৪৯ বিজিবি যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিকেলে মামলা দায়ের করে আটক ব্যক্তিকে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। তদন্ত শেষে পরবর্তী আইনি কার্যক্রম গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।