শফিকুল ইসলাম সাফা,চিতলমারী
বাগেরহাটের চিতলমারী উপজেলার দক্ষিণ শৈলদাহ গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান শেখ (৮০) বার্ধক্যজনিত কারণে বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ৯টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
একই দিন বিকেল ৩টায় মরহুম বীর মুক্তিযোদ্ধা শাহজাহান শেখকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন।
এ সময় চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করে এবং বিউগলে করুণ সুর বাজানো হয়।
রাষ্ট্রীয় মর্যাদা প্রদানের সময় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের যুগ্ম আহ্বায়ক আবু তালেব শেখ, স্থানীয় বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্বজন ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
পরে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়।

