মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের মোল্লাহাটে প্রেসক্লাব মোল্লাহাটের জুলাই-২০২৬ মাসের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জুলাই) সকাল ১০টায় প্রেসক্লাবের নিজস্ব সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাব মোল্লাহাটের সভাপতি অধ্যক্ষ শিকদার মো. জিননুরাইনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম. এম. মফিজুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি মো. মনিরুজ্জামান মোল্লা, সহ-সভাপতি আব্দুল্লাহ ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শাহিনুর ইসলাম শাহীন, কোষাধ্যক্ষ ইমলাক শেখ, দপ্তর ও পাঠাগার সম্পাদক মনিরুজ্জামান, নির্বাহী সদস্য মো. মাকসুদ আলম এবং সাংবাদিক শফিউল আজম নিশান, আল হাফিজ শেখ, লিটন শেখ, আশিকুল ইসলাম মিয়া ও তাজ উদ্দিন মিয়া।
সভায় বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও নৈতিক সাংবাদিকতা সমাজ উন্নয়নের অন্যতম প্রধান হাতিয়ার। গুজব, অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্যের এই সময়ে তথ্য যাচাই করে পেশাদারিত্বের সঙ্গে সংবাদ পরিবেশনের ওপর তারা বিশেষ গুরুত্বারোপ করেন।
এছাড়া সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, তরুণ সাংবাদিকদের প্রশিক্ষণের ব্যবস্থা, স্থানীয় সমস্যা ও সম্ভাবনা গণমাধ্যমে যথাযথভাবে তুলে ধরা এবং প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
সভায় সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা আরও শক্তিশালী করা এবং সংগঠনের কার্যক্রমকে বেগবান করতে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

