Nabadhara
ঢাকারবিবার , ১২ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুরে ৭ বছরের শিশুর রহস্যজনক মৃত্যু

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
জুলাই ১২, ২০২৬ ৭:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় সাত বছরের এক শিশুর রহস্যজনক মৃত্যু ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের জয়রামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশু সুরাইয়া খাতুন (৭) একই গ্রামের সম্রাট হোসেন ও রুনি খাতুনের মেয়ে। বাবা-মায়ের বিবাহবিচ্ছেদের পর সে তার নানা-নানির কাছেই বসবাস করত।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে মোবাইল ফোন ব্যবহারের কারণে নানি সুরাইয়াকে বকাঝকা করে ঋণের কিস্তির টাকা পরিশোধ করতে বাড়ির বাইরে যান। এ সময় তার নানা কৃষিকাজে মাঠে ছিলেন। শিশুটি বাড়িতে একা ছিল। কিছুক্ষণ পর বাড়িতে ফিরে স্বজনরা তাকে ঘরের ভেতরে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় তাকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, শিশুটির গলায় ফাঁসের চিহ্ন থাকায় বিষয়টি পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পরিবারের সদস্যরা জানিয়েছেন, সুরাইয়া ক্যান্সারে আক্রান্ত ছিল এবং মাঝেমধ্যে তার শরীরে তীব্র জ্বালাপোড়া অনুভূত হতো। তবে পুলিশ জানিয়েছে, ঘটনাটি প্রথমে স্বাভাবিক মৃত্যু হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হয়েছিল বলে তাদের ধারণা। চিকিৎসকের তথ্যের ভিত্তিতেই বিষয়টি তদন্তের আওতায় আনা হয়।

ঘটনাটি নিয়ে এলাকায় বিভিন্ন ধরনের আলোচনা ও প্রশ্নের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অনেকের মতে, মাত্র সাত বছরের একটি শিশুর এ ধরনের মৃত্যু অস্বাভাবিক। তারা ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদঘাটন এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদুর রহমান বলেন, “শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছিল। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রতিবেদনের ফলাফল পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। তদন্তের ভিত্তিতেই পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।