Nabadhara
ঢাকাসোমবার , ১৩ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
জুলাই ১৩, ২০২৬ ৯:৫৩ অপরাহ্ণ
Link Copied!

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জুলাই) বিকেল সাড়ে ৩টায় উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের সভাপতি আলহাজ সামিউল ইমাম আযম মনিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম মোস্তফা কামালের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। পরে পূর্ববর্তী সাধারণ সভার কার্যবিবরণী পাঠ ও সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়।

সভায় বিভিন্ন বিষয়ে গঠিত উপকমিটির কার্যক্রম উপস্থাপন করা হয়। এছাড়া পূর্ববর্তী সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রেসক্লাবের গঠনতন্ত্রের সংশোধনী সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

এ সময় সহযোগী সদস্য ও বাংলাবাজার পত্রিকার শ্যামনগর থানা প্রতিনিধি মো. আব্দুল আহাদের সাধারণ সদস্যপদের আবেদন পর্যালোচনা করা হয়। উপস্থিত সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে তাঁকে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সদস্য হিসেবে অনুমোদন দেওয়া হয়।

এছাড়া প্রেসক্লাবের বিভিন্ন সাংগঠনিক ও প্রশাসনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভার শেষে সভাপতি আলহাজ সামিউল ইমাম আযম মনির সমাপনী বক্তব্য প্রদান করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।