Nabadhara
ঢাকাসোমবার , ১৩ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বর্ষায় কর্মহীন সীমান্তবাসীর পাশে বিজিবি, দৌলতপুরে ১০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
জুলাই ১৩, ২০২৬ ১০:৫২ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

টানা বর্ষণ ও অতিবৃষ্টিতে কর্মহীন হয়ে পড়া কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তবর্তী এলাকার অসহায় ও দুস্থ ১০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।

সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ১১টায় উপজেলার প্রাগপুর পুরাতন বিজিবি ক্যাম্প প্রাঙ্গণে এ খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুবিধাভোগীদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন।

এ সময় ৪৭ বিজিবির ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক, প্রাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল সরকার, প্রাগপুর বিজিবি কোম্পানির কমান্ডার, স্থানীয় শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

খাদ্যসামগ্রী পেয়ে উপকারভোগীরা বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, কয়েক দিনের টানা বৃষ্টিতে কাজ না থাকায় পরিবার নিয়ে চরম কষ্টে দিন কাটছিল। এ সহায়তা তাদের জন্য অনেক উপকারে এসেছে।

অনুষ্ঠানে লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, “বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) শুধু সীমান্ত পাহারার দায়িত্বই পালন করে না; দেশের যেকোনো দুর্যোগ, সংকট ও মানবিক পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোও বাহিনীর অন্যতম অঙ্গীকার। সীমান্তে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধের পাশাপাশি বন্যা, শৈত্যপ্রবাহসহ বিভিন্ন দুর্যোগে ত্রাণ বিতরণ, বিনামূল্যে চিকিৎসাসেবা, শীতবস্ত্র বিতরণ ও বৃক্ষরোপণসহ নানা জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে বিজিবি জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতীক হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছে।”

তিনি আরও বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সীমান্তবর্তী জনগণের জীবনমান উন্নয়ন ও মানবিক কল্যাণে ভবিষ্যতেও কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।