Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৪ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনির নৈকাটিতে প্রশাসনের অভিযানে অবৈধ বালু উত্তোলন বন্ধ

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
জুলাই ১৪, ২০২৬ ৯:১৩ অপরাহ্ণ
Link Copied!

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের নৈকাটি এলাকায় ভূ-গর্ভ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কার্যক্রম প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ করা হয়েছে। মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামানন্দ কুন্ডুর নির্দেশে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে ড্রেজার মেশিনের কার্যক্রম বন্ধ করে দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধহাটা ইউনিয়নের নৈকাটি উত্তরপাড়া এলাকায় একটি মৎস্যঘেরে দীর্ঘদিন ধরে ড্রেজার মেশিন ব্যবহার করে ভূ-গর্ভ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। এ বিষয়ে এলাকাবাসীর অভিযোগের পর ইউএনও তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা জানান, নির্দেশ পেয়ে ঘটনাস্থলে গিয়ে বালু উত্তোলনের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্টদের ভবিষ্যতে এ ধরনের অবৈধ কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু বলেন, “ভূ-গর্ভ থেকে অবৈধভাবে বালু উত্তোলন একটি গুরুতর অপরাধ। এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।