Nabadhara
ঢাকাবুধবার , ১৫ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইল ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ে নিয়োগ জালিয়াতির অভিযোগে সভাপতির বিরুদ্ধে মামলা

Link Copied!

এস এম শরিফুল ইসলাম,স্টাফ রিপোর্টার,নড়াইল

নড়াইলের সদর উপজেলার আর বি এফ এম ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিজ্ঞাপন জালিয়াতি এবং অপর এক শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগে ওই বিদ্যালয়ের সাবেক সভাপতিসহ ৬ জনের বিরুদ্ধে বুধবার (১৫জুলাই) দুপুরে ওই স্কুলের সহকারি শিক্ষক এম এম জিয়াউল হক বাদী হয়ে নড়াইল জেলা নালিশী আদালতে মামলা দায়ের করেছে।

মামলার আসামী,বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি সিকদার তোফায়েল আহমেদ,বর্তমান সহকারি প্রধান শিক্ষক নওরিন কবির,সহকারি শিক্ষক আজিজুর রহমান,অফিস সহকারি শরীফ আব্দুল বাকী এবং ভবানীপুরের গ্রামের শরীফ তোকরুল হোসেন ও শরীফ রেফায়েত হোসেন।

মামলা সুত্রে জানা গেছে,আর বি এফ এম ভবানী পুর মাধ্যমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে অনিয়ম জালিয়াতি, ঘুষ ও নিয়োগ বানিজ্য চলে আসছে। ২০১৩ সালে পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির ভিত্তিতে ২০১৪ সালে তিনজন শিক্ষক নিয়োগ পান। পরে তাদের একজন বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা ও সাজা হওয়ার পর তিনি চাকরি ছেড়ে চলে গেছে বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে। এরপর আর কোন নিয়োগ পরীক্ষা বা নতুন বিজ্ঞাপ্তি ছাড়াই ২০২৩ সালে পুরোনো নিয়োগ বিজ্ঞাপ্তি ব্যবহার এবং নধি জাল করে মোঃ আজিজুর রহমান কে নিয়োগ দেওয়া হয় বলে বাদির দাবি।

অভিযোগে আরো বলা হয়েছে, বিদ্যালয়ের তৎকালীন প্রয়াত প্রধান শিক্ষক গোপাল চন্দ্র বিশ্বাসের স্বাক্ষর ও সিল জাল করে নতুন পরীক্ষার ফলাফল (রেজাল্ট শিট) অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন দেখানো হয়েছে। সম্প্রতি বিদ্যালয়ের একটি সভায় বাদী শিক্ষক নিয়োগ সংক্রান্ত অনিয়ম ও দুর্নীতির বিষয়টি উপস্থাপন করলে প্রতিপক্ষ কিছু শিক্ষক তাকে গালি গালাজ করে তাকে মারপিটসহ হত্যার হুমকি দেন। ঘটনার পর তিনি সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখত অভিযোগ করেন। বর্তমান তিনি বিদ্যালয়ে যেতে পারছেন না।

অভিযুক্ত বিদ্যালয়ের সাবেক সভাপতি সিকদার তোফায়েল আহমেদ বলেন,আমার সময় কোন নিয়োগ হয়নি। মামলায় আমার বিরুদ্ধে যে সব অভিযোগ আনা হয়েছে সেগুলো সঠিক না।

আর বি এফ এম ভবানী পুর মাধ্যমিক বিদ্যালয়ে বর্তমান প্রধান শিক্ষক মোঃ শরিফুল ইসলাম বলেন, আমি ২০২৪ সালে এই বিদ্যালয়ে যোগদান করেছি। বিগত নিয়োগ সংক্রান্ত আমার কোন মন্তব্য নেই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।