Nabadhara
ঢাকাবুধবার , ১৫ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় কলাবাগান থেকে নৈশপ্রহরীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
জুলাই ১৫, ২০২৬ ৭:৫০ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের উত্তরপাড়া সাঁওতা এলাকার একটি কলাবাগান থেকে বাদশা শেখ (৪২) নামে এক নৈশপ্রহরীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৫ জুলাই) দুপুরে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত বাদশা শেখ একই ইউনিয়নের সাঁওতা গ্রামের বাসিন্দা। তিনি কালীগঙ্গা নদীর একটি মাছ চাষ প্রকল্পে নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় ইউপি সদস্য হেলাল শেখ জানান, বাদশা শেখ তিন দিন আগে ডিউটিতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি। পরে বুধবার একটি কলাবাগানে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

বাঁধ বাজার পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী বলেন, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল থেকে একটি অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। স্বজনরা মরদেহটি বাদশা শেখের বলে শনাক্ত করেছেন। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।