Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৬ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

যশোরে ঝোপ থেকে আওয়ামী লীগ কর্মীর মরদেহ উদ্ধার

যশোর প্রতিনিধি
জুলাই ১৬, ২০২৬ ১২:০৩ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

যশোরের ঝিকরগাছা উপজেলার একটি ঝোপ থেকে নির্বাসখোলা ইউনিয়ন আওয়ামী লীগ কর্মী সাখাওয়াত হোসেন সাকার (৬৩) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার বিকেলে উপজেলার একটি গ্রামের পাশের ঝোপে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে ঝিকরগাছা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহত সাখাওয়াত হোসেন সাকা বাউশা গ্রামের বাসিন্দা। তিনি ৮ নম্বর নির্বাসখোলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সাখাওয়াত হোসেন সাকা দীর্ঘদিন ধরে স্ট্রোকজনিত বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান, মরদেহে হত্যার কোনো আলামত পাওয়া যায়নি। বিকেল ৫টার দিকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেননি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।