Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৬ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দুই কিলোমিটারজুড়ে খানাখন্দ ও কাদা, দুর্ভোগে নড়াইলের চার গ্রামের মানুষ

স্টাফ রিপোর্টার, নড়াইল
জুলাই ১৬, ২০২৬ ৩:০০ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার, নড়াইল

নড়াইল সদর উপজেলার শহরসংলগ্ন মুলিয়া ইউনিয়নের দূর্বাজুড়ি থেকে সীতারামপুর পর্যন্ত প্রায় দুই কিলোমিটার গ্রামীণ সড়কটি দীর্ঘদিন ধরে খানাখন্দ ও কাদায় ভরপুর। কয়েক যুগ ধরে সড়কটি পাকা করার দাবি জানিয়ে এলেও স্থানীয়দের সেই দাবি আজও বাস্তবায়িত হয়নি। ফলে বর্ষা মৌসুমে চার গ্রামের হাজারো মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে।

স্থানীয়দের অভিযোগ, প্রতিটি নির্বাচনের আগে জনপ্রতিনিধিরা সড়কটি পাকা করার প্রতিশ্রুতি দিলেও নির্বাচনের পর আর কোনো উদ্যোগ দেখা যায় না। বর্ষায় সড়কটি চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়ে। এতে কৃষকরা মাঠের ফসল ঘরে তুলতে যেমন ভোগান্তিতে পড়ছেন, তেমনি জরুরি রোগীকে হাসপাতালে নেওয়াও হয়ে উঠছে কষ্টসাধ্য। প্রায় বন্ধ হয়ে যায় সব ধরনের যানবাহন চলাচল।

দূর্বাজুড়ি গ্রামের বাসিন্দা গোপাল বিশ্বাস বলেন, “সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা বারবার এসে রাস্তা দেখে গেছেন। সবাই আশ্বাস দিয়েছেন, কিন্তু আজও রাস্তা পাকা হয়নি। বর্ষাকালে এমন অবস্থা হয় যে বিয়ে-শাদির মতো সামাজিক অনুষ্ঠানও ব্যাহত হয়।”

কৃষ্ণলতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমীর গোলদার বলেন, “দূর্বাজুড়ি, সীতারামপুর, হিজলডাঙ্গা ও ইচড়বাহাসহ কয়েকটি গ্রামের মানুষের চলাচলের একমাত্র ভরসা এই সড়ক। বর্ষায় রাস্তা কাদায় ডুবে গেলে শিক্ষার্থীদের স্কুল-কলেজে যাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে। দ্রুত সড়কটি পাকাকরণের দাবি জানাচ্ছি।”

এ বিষয়ে নড়াইল এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরদার ইকরামুল কবীর বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে বলেন, “রাস্তাটির বেহাল অবস্থার বিষয়টি আমাদের জানা আছে। অতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।