Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৬ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাটে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
জুলাই ১৬, ২০২৬ ৯:৩৫ অপরাহ্ণ
Link Copied!

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি

সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত ‘কৃষক কার্ড’ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় কৃষকদের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় উপজেলার চুনখোলা ইউনিয়ন পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমনা আইরিন।

উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হারুন আল রশীদ। এ সময় উপস্থিত ছিলেন চুনখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোরঞ্জন পাল, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, উপসহকারী কৃষি কর্মকর্তারা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং কৃষকরা।

উদ্বোধনী আলোচনা শেষে চুনখোলা ইউনিয়নের কৃষক বিধান বিশ্বাসের বাড়িতে গিয়ে মাঠপর্যায়ে কৃষকদের তথ্য সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করা হয়।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, প্রকৃত কৃষকদের একটি সমন্বিত ডিজিটাল তথ্যভান্ডার তৈরির লক্ষ্যে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর মাধ্যমে কৃষকদের সঠিকভাবে শনাক্ত করে ভবিষ্যতে সরকারি কৃষি প্রণোদনা, ভর্তুকি, প্রশিক্ষণ ও অন্যান্য কৃষি সহায়তা আরও দ্রুত, স্বচ্ছ ও কার্যকরভাবে পৌঁছে দেওয়া সম্ভব হবে।

বক্তারা বলেন, কৃষক কার্ড চালুর ফলে কৃষকদের তথ্য ডিজিটালভাবে সংরক্ষিত হবে। এতে সরকারি কৃষিসেবা প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে এবং প্রকৃত কৃষকরা সহজেই সরকারি সুযোগ-সুবিধা গ্রহণ করতে পারবেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, পর্যায়ক্রমে মোল্লাহাট উপজেলার অন্যান্য ইউনিয়ন ও ব্লকেও কৃষকদের তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।