Nabadhara
ঢাকাশুক্রবার , ১৭ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

যশোরের এক সময়ের দাপুটে ছাত্রনেতা মাহফুজুর রহমান মিন্টু আর নেই

যশোর প্রতিনিধি
জুলাই ১৭, ২০২৬ ২:১৪ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজের এক সময়ের আলোচিত ছাত্রনেতা ও ছাত্রমৈত্রীর সাবেক সভাপতি মাহফুজুর রহমান মিন্টু (৫৭) আর নেই। বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত পৌনে ৮টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার বড় ভাই মাহমুদুর রহমান টুনু। তিনি জানান, মাহফুজুর রহমান মিন্টু স্ত্রী, সন্তান, আত্মীয়-স্বজন এবং অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর ২টায় যশোর সরকারি এমএম কলেজ মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে শহরের খোলাডাঙ্গা পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

মাহফুজুর রহমান মিন্টু যশোর সরকারি এমএম কলেজে অধ্যয়নকালে ১৯৮৮-৮৯ সালে ছাত্রমৈত্রী এমএম কলেজ শাখার সভাপতি এবং জেলা ছাত্রমৈত্রীর সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। স্বৈরাচারবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকার কারণে সে সময় তিনি শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক পরিচিতি ও জনপ্রিয়তা অর্জন করেন।

পরবর্তীতে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন। ব্যক্তিজীবনে তিনি যশোর শহরের খড়কি এলাকার প্রয়াত অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমানের সন্তান।

তার মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন ব্যক্তি গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।