Nabadhara
ঢাকাশুক্রবার , ১৭ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরের বীর মুক্তিযোদ্ধা ও চারুশিল্পী গোলাম মোস্তফার ইন্তেকাল

মেহেরপুর প্রতিনিধি
জুলাই ১৭, ২০২৬ ৬:১৩ অপরাহ্ণ
Link Copied!

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট চারুশিল্পী গোলাম মোস্তফা (৮২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (১৭ জুলাই) সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকার আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ভাতিজা তামজিদুর রহমান মুক্তি। তিনি জানান, গোলাম মোস্তফা স্ত্রী, দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

তামজিদুর রহমান মুক্তি আরও জানান, জীবদ্দশায় মানবতার প্রতি দায়বদ্ধতা থেকে গোলাম মোস্তফা নিজের চক্ষুসহ মরদেহ চিকিৎসা শিক্ষা ও গবেষণার উদ্দেশ্যে দান করে গেছেন। মৃত্যুর পরও জ্ঞানচর্চা ও মানবকল্যাণে অবদান রাখার এই সিদ্ধান্ত তার মহানুভবতারই অনন্য দৃষ্টান্ত।

গোলাম মোস্তফা ১৯৭৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেন। তিনি দেশের প্রখ্যাত শিল্পাচার্য জয়নুল আবেদিনের ছাত্র ছিলেন। মুক্তিযুদ্ধের চেতনা, শিল্পচর্চা এবং মানবকল্যাণে আজীবন নিবেদিত এই গুণী মানুষটি মেহেরপুরসহ দেশের সাংস্কৃতিক অঙ্গনে বিশেষভাবে সমাদৃত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, তার মরদেহ ঢাকা মেডিকেলে হস্তান্তরের প্রস্তুতি চলছে। শুক্রবার সন্ধ্যায় নিজ গ্রামের সামাজিক কবরস্থানে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেওয়া হবে।

গোলাম মোস্তফার মৃত্যুতে মেহেরপুরের সর্বস্তরের মানুষ গভীর শোক প্রকাশ করেছেন এবং শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতার সঙ্গে এই গুণী মুক্তিযোদ্ধা ও শিল্পীকে স্মরণ করছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।