Nabadhara
ঢাকাশুক্রবার , ১৭ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আগামীকাল শুরু হচ্ছে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম

নওগাঁ প্রতিনিধি
জুলাই ১৭, ২০২৬ ৯:১০ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামীকাল শনিবার (১৮ জুলাই) আনুষ্ঠানিকভাবে শিক্ষা কার্যক্রম শুরু করছে উত্তরাঞ্চলের নতুন উচ্চশিক্ষা প্রতিষ্ঠান নওগাঁ বিশ্ববিদ্যালয়। এ উপলক্ষে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ এবং শিক্ষা কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ড. আ. ন. ম. এহসানুল হক মিলন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, শনিবার সকাল ১০টায় নওগাঁ শহরের বরুনকান্দি মোড়ে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হবে। এরপর পায়রা অবমুক্তি, বেলুন উড়ানো এবং উদ্বোধনী ফলক উন্মোচন করা হবে। একই সঙ্গে নতুন শ্রেণিকক্ষ, আধুনিক গ্রন্থাগার, কম্পিউটার ল্যাব ও ব্র্যাক ব্যাংক স্টাডি সেন্টারের উদ্বোধন করা হবে। পরে কেক কাটার মাধ্যমে শিক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।

এরপর সকাল ১১টায় নওগাঁ উপজেলা অডিটোরিয়ামে নবীনবরণ ও উদ্বোধনী আলোচনা সভা অনুষ্ঠিত হবে। পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ এবং জাতীয় সংগীত পরিবেশনের পর নওগাঁর ঐতিহ্যের প্রতীক হিসেবে আমগাছের চারা উপহার দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করা হবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহা. হাছানাত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুল খালেক, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, ইউজিসির সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ-আল-মামুন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।

এ ছাড়া অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, জেলা পরিষদের প্রশাসক এবং সিটি ব্যাংক ও ব্র্যাক ব্যাংকের প্রতিনিধিরাও বক্তব্য রাখবেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রত্যাশা, শিক্ষা কার্যক্রমের এই আনুষ্ঠানিক সূচনার মাধ্যমে নওগাঁসহ উত্তরাঞ্চলের শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং এ অঞ্চলের শিক্ষা ও গবেষণায় নতুন সম্ভাবনার সৃষ্টি হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।