Nabadhara
ঢাকামঙ্গলবার , ২১ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জনের মৃত্যু

Link Copied!

হাবিবুল বারি হাবিব, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বিদ্যুতায়িত লোহার মই স্পর্শ করার পর এক নারীকে বাঁচাতে গিয়ে তার ভাতিজি ও ভাতিজির কিশোরী মেয়েও প্রাণ হারান।

মঙ্গলবার (২১ জুলাই) সকাল ৭টার দিকে সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাদুরতলা এলাকার ভিখুর স্ত্রী হাসিনা বেগম (৫২), তার ভাতিজি আশা খাতুন (২৬) এবং আশার মেয়ে মিম আক্তার (১৩)।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরামুল হোসাইন ও বারঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে হাসিনা বেগম ছাগলকে খাওয়ানোর জন্য লোহার মইয়ের সঙ্গে কাঁঠালের পাতা বাঁধতে যান। বৃষ্টির কারণে আগে থেকেই মইটি বিদ্যুতায়িত ছিল। মই স্পর্শ করতেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।

এ সময় তাকে বাঁচাতে এগিয়ে যান তার ভাতিজি আশা খাতুন। তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে রক্ষার চেষ্টা করে আশার মেয়ে মিম আক্তার। একে একে তিনজনই বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

পরে স্থানীয় এক অটোরিকশাচালক বাড়ির মেইন সুইচ বন্ধ করলে এলাকাবাসী তাদের উদ্ধার করেন। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে।

সরেজমিনে দেখা যায়, দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে নিহতদের বাড়িতে আত্মীয়স্বজন, প্রতিবেশী ও এলাকাবাসীর ঢল নামে। স্বজনদের আহাজারিতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।

স্থানীয় ইউপি সদস্য ফাইজউদ্দিন ইসলাম কালু বলেন, “হাসিনা বেগম ছাগলের জন্য কাঁঠালের পাতা বাঁধতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে গিয়ে আশা খাতুন ও তার মেয়ে মিমও প্রাণ হারায়। এমন মর্মান্তিক ঘটনায় আমরা সবাই গভীরভাবে শোকাহত।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।