Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৩ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দেওয়ানগঞ্জে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ব্যবসায়ীর ৬ মাসের কারাদণ্ড

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জুলাই ২৩, ২০২৬ ৪:৫৮ অপরাহ্ণ
Link Copied!

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ব্রহ্মপুত্র ও জিঞ্জিরাম নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে এক বালু ব্যবসায়ীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে পাঁচটি ড্রেজার মেশিন জব্দ করে ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে উপজেলার পোল্লাকান্দি, সবুজপুর ও বাসেতপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন।

দণ্ডপ্রাপ্ত বাবুল মিয়া উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের ঝালরচর এলাকার সোনা মিয়ার ছেলে।

প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র ব্রহ্মপুত্র ও জিঞ্জিরাম নদী থেকে ড্রেজার মেশিনের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে পোল্লাকান্দি এলাকায় ব্রহ্মপুত্র নদ থেকে তিনটি এবং সবুজপুর এলাকায় জিঞ্জিরাম নদ থেকে দুটি ড্রেজার মেশিন জব্দ করে ধ্বংস করা হয়। পরে বাসেতপুর এলাকা থেকে বাবুল মিয়াকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি তীরবর্তী এলাকায় ভাঙনের ঝুঁকি বাড়ছে এবং পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। এসব কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।