মাঈন উদ্দিন সরকার রয়েল, কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি
বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা সানজিদা চৌধুরীকে নেত্রকোণার কেন্দুয়া উপজেলার নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে পদায়ন করা হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সংস্থাপন শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, সানজিদা চৌধুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়নের জন্য বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত ছিলেন। তাঁকে কেন্দুয়া উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এতে আরও উল্লেখ করা হয়, পদায়নপ্রাপ্ত কর্মকর্তাকে ২২ জুলাই অপরাহ্নে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত করা হয়েছে। নতুন কর্মস্থলে যোগদান না করা পর্যন্ত তিনি নিজ অধিক্ষেত্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করবেন। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
স্থানীয়দের প্রত্যাশা, নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা চৌধুরীর নেতৃত্বে কেন্দুয়া উপজেলার প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং জনসেবার মান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

