Nabadhara
ঢাকাসোমবার , ২৭ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষক সৈয়দ বজলে রবের অবসরজনিত বিদায় সংবর্ধনা

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
জুলাই ২৭, ২০২৬ ৭:২২ অপরাহ্ণ
Link Copied!

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার কাকনহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ বজলে রব (কামাল)-এর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জুলাই) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আমিরুল ইসলাম ভূঁইয়া মনি, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও যুগান্তর প্রতিনিধি আবুল কালাম আজাদ, ইত্তেফাক প্রতিনিধি সাইফুল ইসলাম তালুকদার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও আগামীর সময় প্রতিনিধি জাহিদ হাসান এবং সাংবাদিক ফয়সাল আহমেদসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ অনুষ্ঠিত হয়। পরে প্রাক্তন শিক্ষার্থীরা স্মৃতিচারণমূলক বক্তব্য দেন। অনুষ্ঠানের একপর্যায়ে বিদায়ী প্রধান শিক্ষক সৈয়দ বজলে রবকে ক্রেস্ট, ফুলেল শুভেচ্ছা ও বিভিন্ন উপহার প্রদান করা হয়।

এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, প্রধান শিক্ষক সৈয়দ বজলে রব দায়িত্ব পালনকালে শিক্ষার্থীদের সুশিক্ষা নিশ্চিত করার পাশাপাশি সাহিত্য-সংস্কৃতি চর্চা, ক্রীড়া প্রতিযোগিতা এবং বিভিন্ন জাতীয় ও সামাজিক দিবস উদযাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে তাঁর আন্তরিক সম্পর্ক বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলেছে।

অনুষ্ঠানে বক্তারা তাঁর দীর্ঘ কর্মজীবনের অবদানের প্রশংসা করে অবসর-পরবর্তী জীবনের সুস্বাস্থ্য, সুখ ও সাফল্য কামনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।