Nabadhara
ঢাকাসোমবার , ২৭ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বকশীগঞ্জে জলাবদ্ধতা নিরসনে পানি নিষ্কাশনে উদ্যোগ নিলেন বিএনপি নেতা শাকিল

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জুলাই ২৭, ২০২৬ ৯:০১ অপরাহ্ণ
Link Copied!

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে টানা কয়েক দিনের ভারী বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দী হয়ে পড়া প্রায় ৩০০ পরিবারের দুর্ভোগ লাঘবে নিজস্ব উদ্যোগে পানি নিষ্কাশনের কাজ শুরু করেছেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিল।

জানা যায়, রোববার (২৬ জুলাই) দুপুরে তিনি জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। এ সময় স্থানীয় বাসিন্দারা তাদের দুর্ভোগের কথা তুলে ধরলে তিনি পরিস্থিতি পর্যবেক্ষণ করে নিজস্ব অর্থায়নে মাটি কেটে ড্রেন তৈরি করে পানি নিষ্কাশনের উদ্যোগ নেওয়ার ঘোষণা দেন।

ঘোষণা অনুযায়ী সোমবার (২৭ জুলাই) সকাল থেকেই শ্রমিক নিয়োগের মাধ্যমে মাটি কেটে ড্রেন খনন এবং জমে থাকা পানি অপসারণের কাজ শুরু হয়।

কাজ পরিদর্শনকালে সাইফুল ইসলাম তালুকদার শাকিল বলেন, “টানা বর্ষণের কারণে ৫ নম্বর ওয়ার্ডের বহু পরিবার চরম দুর্ভোগে পড়েছে। তাদের সাময়িক স্বস্তি দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এলাকা থেকে পানি পুরোপুরি নিষ্কাশন না হওয়া পর্যন্ত আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।”

এ মানবিক উদ্যোগে স্বস্তি প্রকাশ করে এলাকাবাসী পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিলের প্রতি কৃতজ্ঞতা জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।